×

আন্তর্জাতিক

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে যা বললো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে যা বললো ভারত

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার।

মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার অংশগ্রহণে যে মতবিনিময় অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি সংগঠন-ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসিএসএ)- আয়োজন করছে। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। খবর রয়টার্সের

তিনি বলেন, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বা অন্য কোনো বক্তা যে মতামতই প্রকাশ করুন না কেন, ভারত সরকার সেসব মতামতের সঙ্গে নিজেদের অবস্থানকে এক করে দেখছে না বা সেগুলোর সমর্থন করছে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, দেশত্যাগের পর প্রথমবারের মতো আগামী ৫ আগস্ট (বুধবার) ভারত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

আরও পড়ুন: জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি

নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের আরও কয়েকজন নেতারও ভিডিও লিংকের মাধ্যমে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে হুমায়ুন কবির ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে ভারতকে সতর্ক করেন।

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একই ধরনের মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, শেখ হাসিনার ঘোষিত ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ।

শামা ওবায়েদ বলেন, ‘ভারতের সঙ্গে আমরা একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছি। সেই অগ্রযাত্রায় কোনো ব্যাঘাত ঘটুক, তা আমরা চাই না। এ বিষয়ে ভারতকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না পলাতক অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের কোনো ক্ষতি হোক। ভারত আগেও ইঙ্গিত দিয়েছিল যে, পলাতক ব্যক্তিরা তাদের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক, তা তারা চায় না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App