×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে।

মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য প্রকাশের পর বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা অনেকটাই কমে আসে। সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছিল, এই ঘোষণার পর তা কিছুটা প্রশমিত হয়েছে। ফলে তেলের দামেও বড় ধরনের সংশোধন দেখা যায়। খবর আল-জাজিরার

বাজার পরিস্থিতির প্রভাবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে।

একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুড-এর দামও কমে প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে নেমে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফায় রূপ নিল, প্রশ্ন রাশেদ খাঁনের

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফায় রূপ নিল, প্রশ্ন রাশেদ খাঁনের

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App