×

আন্তর্জাতিক

মোদীর ভিডিও সরানো ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

মোদীর ভিডিও সরানো ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় সৃষ্ট বিতর্কের পর ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। একই সঙ্গে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেক এবং প্ল্যাটফর্ম পরিচালনায় কিছু ত্রুটির বিষয়েও দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৫ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদীর ভিডিও অপসারণের ঘটনার পর মেটাকে তলব করে ভারত সরকার। পরে প্রতিষ্ঠানটির একটি বৈশ্বিক প্রতিনিধিদল ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়, মেটাকে কেবল একটি ‘ইন্টারমিডিয়ারি’ বা মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হবে না। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের মাধ্যমে কোন কনটেন্ট কতজনের কাছে পৌঁছাবে, তা প্রতিষ্ঠানটিই নির্ধারণ করে। ফলে এ ধরনের কার্যক্রম তথ্যপ্রযুক্তি আইনের ‘সেইফ হারবার’ সুরক্ষার আওতায় পড়ে না বলে সরকারের অবস্থান।

প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মেটার কর্মকর্তারা স্বীকার করেছেন যে কিছু নির্দিষ্ট কনটেন্টের প্রচার বাড়াতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। একই সঙ্গে অবৈধ কনটেন্টের বিস্তার রোধে ব্যর্থতার বিষয়েও তারা নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন।

ভারতীয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে মেটার কর্মকর্তাদের আবারও তলব করা হবে এবং তাদের কাছ থেকে আরও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে।

এর আগে এনডিটিভির আরেক প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদীর ভিডিও অপসারণের ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে তিন দিনের আল্টিমেটাম দেয় ভারত। নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া অথবা এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এদিকে, ভারতের সংসদীয় কমিটি মোদীর ভিডিও সরিয়ে দেওয়ার ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে উল্লেখ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App