×

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদরের পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মোহসেন রেজাই।

৭১ বছর বয়সী মোহসেন রেজাই ১৯৮১ সালে আইআরজিসির প্রধানের দায়িত্ব নেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন। দীর্ঘ দায়িত্বকালে ইরান-ইরাক যুদ্ধের গুরুত্বপূর্ণ সময় প্রত্যক্ষ করেন তিনি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ‘চোর চোর’ স্লোগান দিয়ে মমতার ওপর হামলা

আইআরজিসির প্রধানের দায়িত্ব ছাড়ার পর ইরান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন রেজাই। এ ছাড়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

হরমুজ প্রণালি নিয়ে রেজাইয়ের অবস্থান

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন রেজাই। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’।

রেজাইয়ের পূর্বসূরি মোহাম্মদ বাঘের জুলঘাদরও আইআরজিসির সাবেক কমান্ডার। গত মার্চে তাঁকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

রোববার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় জানিয়েছে, পদত্যাগের পর জুলঘাদর এখন আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App