×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে তেলের দাম কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রিনিচ মান সময় ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের অক্টোবর ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৮৭ ডলারে লেনদেন হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বর ফিউচার ২ সেন্ট কমে ৮৫.৮১ ডলারে নেমেছে। তবে অক্টোবরের বেশি সক্রিয় ডব্লিউটিআই ফিউচার ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪.৫৩ ডলারে উঠেছে।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক চাপের ঘোষণা ট্রাম্পের

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই- দুই ধরনের অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিন শেষে উভয় বেঞ্চমার্কই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ দামে পৌঁছায়।

এদিকে তেলের বাজারে বিনিয়োগকারীদের নজর এখন মূলত যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গতিপ্রকৃতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার দিকে।

আরও পড়ুন: সৌদি আরবকে বড় হামলার হুঁশিয়ারি হুথিদের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে তেলের দামেও।

ফলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরবর্তী পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে যেকোনো নতুন তথ্যের দিকে সতর্ক নজর রাখছেন বিনিয়োগকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৬

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৬

সৌদির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের জাকারিয়া

বিজয়ের শৈশবের ছবিতে কৃতিত্ব চাইলেন রাশমিকা

বিজয়ের শৈশবের ছবিতে কৃতিত্ব চাইলেন রাশমিকা

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App