×

আন্তর্জাতিক

সৌদি আরবকে বড় হামলার হুঁশিয়ারি হুথিদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম

সৌদি আরবকে বড় হামলার হুঁশিয়ারি হুথিদের

ছবি : সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনা আরও বাড়ানোর হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সংগঠনটির দাবি, সৌদি আরবের সামরিক ও অন্যান্য পদক্ষেপের জবাব দিতে তারা সমুদ্রপথে অবরোধ, সামরিক স্থাপনায় হামলা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষাকে গুরুত্ব দিচ্ছে। খবর মিডল ইস্ট আইয়ের।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২০ জুলাই থেকে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর সৌদি আরবের তেলবাহী আটটি জাহাজে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পাঁচটি হামলা লোহিত সাগরে এবং বাকি তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

তার ভাষ্য অনুযায়ী, হুথিদের হুমকির মুখে ৪৮টি সৌদি তেলবাহী জাহাজকে ফিরে যেতে হয়েছে। এসব জাহাজের মধ্যে ৩৪টি আরব সাগর ও ভারত মহাসাগর থেকে এবং ১৪টি লোহিত সাগর থেকে ফিরে গেছে।

ইয়াহিয়া সারি আরও দাবি করেন, সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান ও আবহা এলাকায় এবং দেশটির পূর্বাঞ্চলের তেল সরবরাহ অবকাঠামোতে মোট নয়টি হামলা চালানো হয়েছে। পাশাপাশি আল-রুওয়াইক, আল-আবর, আল-ওয়াদিয়াহ, মারিব ও আল-মাখা এলাকায় সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করে আরও ১৪টি অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে

হুথিদের এই মুখপাত্র সতর্ক করে বলেন, বড় ধরনের সংঘাত শুরু হলে তার জবাবও বড় পরিসরের সংঘাতের মাধ্যমে দেওয়া হবে।

এদিকে সৌদি আরবের কাছে কয়েকটি দাবি জানিয়েছে হুথি। এর মধ্যে রয়েছে সমুদ্রপথে অবরোধ প্রত্যাহার, ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ, সরকারি কর্মীদের বেতন পরিশোধ, বিদেশি সেনাদের প্রত্যাহার এবং ইয়েমেনের প্রাকৃতিক সম্পদের ওপর দেশটির জনগণের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

আরও পড়ুন : তীব্র গ্যাস সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির চাকা

তবে হুথি মুখপাত্রের করা এসব হামলা ও জাহাজ চলাচল বন্ধের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App