×

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ সরাতেই মিলছে ফিলিস্তিনিদের লাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

ধ্বংসস্তূপ সরাতেই মিলছে ফিলিস্তিনিদের লাশ

ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ সরাতে গিয়ে গাজায় একের পর এক নিখোঁজ ফিলিস্তিনির মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ রোববার (১৩ সেপ্টেম্বর) উদ্ধার অভিযানের দ্বিতীয় ধাপে ১৭ জন নিখোঁজ ফিলিস্তিনির মরদেহ ও দেহাবশেষ পাওয়া গেছে।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা নিখোঁজ ফিলিস্তিনিদের মরদেহ উদ্ধারের লক্ষ্যে পরিচালিত ‘শহীদদের মরদেহ উদ্ধার’ প্রকল্পের দ্বিতীয় ধাপে এসব মরদেহ উদ্ধার করা হয়। গত ১৯ জুলাই এ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছিল।

তবে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের সংকটে উদ্ধারকাজ প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না। প্রকল্পের দ্বিতীয় ধাপে উত্তর গাজার গাজা সিটি এবং মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের নিচে অনুসন্ধান চালানো হচ্ছে।

সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, গাজা সিটির জেইতুন ও ইয়ারমুক এলাকায় হাজ্জি ও আল-নাদিম পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১৬ জন নিখোঁজ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। নুসেইরাত শরণার্থী শিবিরে আল-ওয়ার পরিবারের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও একজনের দেহাবশেষ পাওয়া যায়।

গাজায় গত বছরের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারের কাজ এখনও ধীরগতিতে চলছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ধ্বংসস্তূপ সরানো ও মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি গাজায় প্রবেশ করার কথা থাকলেও এখন পর্যন্ত পর্যাপ্ত সরঞ্জাম পৌঁছায়নি।

২০২৫ সালের অক্টোবরে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছিল, ইসরায়েলি হামলা শুরুর পর থেকে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনিকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের অনেকেই ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে চাপা পড়ে থাকতে পারেন। আবার অনেকের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার প্রকল্পের দ্বিতীয় ধাপে মোট ৮০০ ঘণ্টা কাজ করার পরিকল্পনা রয়েছে। এ সময় গাজা, উত্তর গাজা ও মধ্যাঞ্চলের ১৪৭টি ধ্বংসপ্রাপ্ত বাড়ি ও স্থাপনায় অনুসন্ধান চালানো হবে।

সিভিল ডিফেন্সের আগের হিসাব বলছে, এসব স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১ হাজার ৭২টি মরদেহ চাপা পড়ে থাকতে পারে।

এর আগে গত নভেম্বরের শেষ দিকে প্রকল্পটির প্রথম ধাপ শুরু হয়। ওই পর্যায়ে ৫৪টি বাড়ি ও ভবনের ধ্বংসস্তূপের নিচে থাকা ৫৫৯ নিখোঁজ ব্যক্তির মধ্যে প্রায় ৩৩৩ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

একাদশে ভর্তিতে সাড়ে ৯ লাখের বেশি আবেদন

একাদশে ভর্তিতে সাড়ে ৯ লাখের বেশি আবেদন

আবার কমল স্বর্ণের দাম

আবার কমল স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App