‘মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি : সংগৃহীত
কক্ষপথে প্রথমবারের মতো অস্ত্র মোতায়েনের বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করার পর মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কার্যক্রমও বন্ধ করা উচিত।
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা নিয়েও সতর্ক করেন তিনি। তার মতে, এ ধরনের পদক্ষেপ মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের হাকাশ বাহিনী জানিয়েছিল, শত্রুপক্ষের সম্ভাব্য হামলা থেকে মার্কিন ও মিত্র বাহিনীকে সুরক্ষা দিতে কক্ষপথে অস্ত্র মোতায়েন করা হয়েছে।
তবে কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছে, কতটি অস্ত্র রয়েছে কিংবা সেগুলো ঠিক কোথায় অবস্থান করছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ওয়াশিংটন।
চীনের পক্ষ থেকে এমন সময় মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা নিয়ে সতর্ক করা হলো, যখন যুক্তরাষ্ট্র কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেছে।
