×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন দেখা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে- এমন খবর প্রকাশের পর বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসে। এর প্রভাবেই আগের দিনের দরপতনের ধারাবাহিকতা বজায় রয়েছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবারও ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ ডলার করে কমেছিল।

বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতি এবং সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগের দিকে। সরবরাহ পরিস্থিতির পরিবর্তন বিশ্ববাজারে তেলের দামে কী প্রভাব ফেলে, সেটিই এখন বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক এহসান মাহমুদ

জুলাই স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক এহসান মাহমুদ

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২

 রাশিয়ার তেল কিনে বিপাকে ভারত, যুক্তরাষ্ট্রে বিল পাস

রাশিয়ার তেল কিনে বিপাকে ভারত, যুক্তরাষ্ট্রে বিল পাস

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App