×

আন্তর্জাতিক

আমরা কঠিন সময় পার করছি: বিল গেটস কন্যা জেনিফার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৮:০৪ পিএম

আমরা কঠিন সময় পার করছি: বিল গেটস কন্যা জেনিফার

বাবা বিল গেটসের পাশে বড় মেয়ে জেনিফার গেটস। ফাইল ছবি

আমরা কঠিন সময় পার করছি: বিল গেটস কন্যা জেনিফার

মা-বাবার পাশে জেনিফোর গেটস। ফাইল ছবি

আমরা কঠিন সময় পার করছি: বিল গেটস কন্যা জেনিফার

বিল গেটস পরিবার। ফাইল ছবি

মা–বাবার বিচ্ছেদের ঘোষণায় পুরো গেটস পরিবার এখন কঠিন সময় পার করছে। গতকাল সোমবার বিল ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের ঘোষণার পর বড় মেয়ে জেনিফার গেটস এভাবেই বর্তমান পরিস্থিতি নিয়ে তার বিষণ্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খবর নিউইয়র্ক পোস্ট ও বিবিসির।

২৫ বছর বয়সী জেনিফার গেটস সামাজিক যোগাযোগ ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেন, ‘এ পরিস্থিতিতে কীভাবে নিজের আবেগ সামলানো যায় এবং পরিবারের সদস্যদের সামলে রাখা যায়, তা নিয়ে এখনো আমি কাজ করছি। এ ক্ষেত্রে আমাকে সুযোগ ও সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞ।’

[caption id="attachment_282343" align="aligncenter" width="566"] মা-বাবার পাশে জেনিফোর গেটস। ফাইল ছবি[/caption]

জেনিফার আরও লিখেছেন, ‘আমি ব্যক্তিগত পর্যায়ে এই বিচ্ছেদের বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে মনে রাখবেন, আমার কাছে আপনাদের সহানুভূতিশীল বক্তব্য ও সমর্থন অনেক বড়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমাদের চাওয়া বুঝতে পারায় সবার প্রতি ধন্যবাদ। আমরা এখন আমাদের জীবনের পরবর্তী পর্যায় নিয়ে কাজ করব।’

গেটস দম্পতির তিন সন্তানের মধ্যে সবার বড় জেনিফার। তাঁর ভাই রোরির বয়স ২২ বছর। ১৯ বছর বয়সী ফোয়েব সবার ছোট। তাঁরা সবাই সিয়াটলে বড় হয়েছেন। তারা পড়াশোনা করেছেন লেকসাইড হাইস্কুলে।

২০১৮ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন জেনিফার।এরপর তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাইয়ের ইকাহন স্কুল অব মেডিসিনে ভর্তি হয়েছিলেন। জেনিফার গেটস বর্তমানে বিভিন্ন দাতব্যকাজের সঙ্গেও সংশ্লিষ্ট রয়েছেন।

[caption id="attachment_282345" align="aligncenter" width="608"] বিল গেটস পরিবার। ফাইল ছবি[/caption]

বিল গেটস ও মেলিন্ডার সম্পর্কের শুরুটা ছিল পেশাভিত্তিক। ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। এরপর প্রায় সাত বছর প্রেম করেছিলেন তাঁরা। এরপর নেন বিয়ের সিদ্ধান্ত। ১৯৯৪ সালে বিয়ে করেছিলেন তাঁরা।

প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটস চতুর্থ অবস্থানে আছেন। তাঁর সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার। সত্তরের দশকে সহপ্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট গড়ে তোলেন বিল গেটস। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই এই সম্পদের মালিক হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App