×

আন্তর্জাতিক

ইজরায়েলি হানায় ধ্বংস বাড়ি, পোষা মাছকে বাঁচিয়ে তাদের মুখে হাসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২১, ১১:০৫ এএম

ইজরায়েলি হানায় ধ্বংস বাড়ি, পোষা মাছকে বাঁচিয়ে তাদের মুখে হাসি

ছবি সংগৃহীত

সোমবার থেকে ইজরায়েলে রকেট আক্রমণ চালিয়েছে হামাস গোষ্ঠী। এর জবাবে ক্রমাগত এয়ারস্ট্রাইক চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এই অবস্থায় গাজা ভূখণ্ডে ঘরছাড়া বহু ফিলিস্তিনি। প্রাণ হারিয়েছেন কম করে ১৪৮ জন ফিলিস্তিনি। মারা গেছেন অন্তত ৪০টি শিশু। আর এই মর্মান্তিক চিত্রের মাঝেই ভাইরাল হয়েছে ফিলিস্তিনি দুই শিশুর ছবি। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিন একটি ছবি ভাইরাল হয় টুইটারে। ছবিটিতে দেখা যাচ্ছে দুই খুদেকে। তাদের হাতে একটি কাচের বোতল। তাতে রয়েছে একটি মাছ। গাজার হামলায় বাড়ি ধ্বংস হয়ে গেলেও নিজেদের পোষ্য মাছকে বাঁচিয়ে মুখে হাসি তাদের। জানা গেছে ছবিটি তুলেছেন ফিলিস্তিনির তরুণ চিত্র সাংবাদিক বিলাল খালেদ।

এদিকে আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের দূতরা শান্তি স্থাপনের জন্য কাজ করছে। শুক্রবার ইজরায়েলে এসে পৌঁছেছেন মার্কিন কূটনীতিক হাদি আমর। তবে তাতেও শান্তি ফেরার কোন লক্ষণ নেই। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন কয়েক শো রকেট নিয়ে আক্রমণ চালাচ্ছে গাজার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী। এর জবাব দিতে প্রতিআক্রমণ চালিয়েছে ইজরায়েলও।

গত সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত তাদের অন্তত ১৪৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন। তাদের মধ্যে ৪১ জন শিশু। ইজরায়েল বলেছে, তাদের ২ শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App