×

আন্তর্জাতিক

আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ০৬:৩২ পিএম

মধ্যপ্রাচ্যভিত্তিক চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা ইসনিলন হ্যাপিলনকে হত্যা করেছে ফিলিপাইনের সেনাবাহিনী। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ইসনিলন হ্যাপিলন ফিলিপাইনের সন্ত্রাসী গোষ্ঠী আবু সায়াফেরও নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা শীর্ষ সন্ত্রাসী তালিকায় তার নাম রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা জানিয়েছেন, মারাউই শহরে সেনাদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছে হ্যাপিলন। ওই শহরটি গত মে মাসে দখল করেছিল আবু সায়াফ। সেনারা মাউতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের প্রধান ওমর মাউতিকেও সেনারা হত্যা করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

ফিলিপাইনে একাধিক মুসলিম বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে। এদের অধিকাংশের সঙ্গে আইএসের মিত্রতা রয়েছে।

লরেঞ্জানা জানিয়েছেন, মারাউই শহরের অবরুদ্ধতার ঘটনা শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তারা লড়াই শেষ করার ঘোষণা দিতে যাচ্ছেন। এছাড়া নিহত হ্যাপিলন ও ওমর মাউতির ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App