×

আন্তর্জাতিক

গাড়িতে বিষধর কোবরা, দংশনেই মারা গেলেন চালকসহ ৫ যাত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৮:২০ পিএম

গাড়িতে বিষধর কোবরা, দংশনেই মারা গেলেন চালকসহ ৫ যাত্রী

কোবরার কামড়ে মিনিবাসের একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।

কার্টুনে করে একটি মিনিবাস দিয়ে কোবরা নিয়ে যাওয়া হচ্ছিল। বাসটির সহমালিকের পীড়াপীড়িতে ড্রাইভার গাড়িতে করে এই কোবরা বহনে রাজি হয়েছিলেন।

কিন্তু তিনি তো জানতেন না এটাই তার কাল হবে! মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মিশরে। কোবরার কামড়ে মিনিবাসে থাকা একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।

বাসের ড্রাইভার গাড়িটির সহমালিকের অনুরোধে আলেকজান্দ্রিয়া থেকে মিশরের উত্তর কাফর ইল-শেখ শহরে কার্টুনে করে কোবরা নিয়ে যেতে রাজি হয়েছিলেন বলে মিশরের ইয়ুম সেভেন নামে এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়।

তবে মিনিবাসে থাকা যাত্রীরা গাড়িতে কোবরা নিয়ে যাওয়া হচ্ছিল-এই তথ্য জানতেন কী না, সেটা জানা যায়নি। ড্রাইভারসহ গাড়িটির সব যাত্রী কোবরাটির কামড়ে মারা যান।

নিহতরা হলেন, ত্বহা আব্দুল গাফ্ফার খলিফা, তার স্ত্রী সুন্দুস নসর ইসা, নসবি সাইদ শরসের এবং তার বড় খালা জয়নব নববার।

প্রতিবেদনে বলা হয়, গাড়ির পেছনে থাকা কার্টুন থেকে বের হয়ে কোবরাটি যাত্রী সিটের নিচ দিয়ে পরপর পাঁচজন দংশন করে।

কোবরার কামড়ে চার যাত্রীসহ বাসটির ড্রাইভার যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন- গাড়িটি তখন একটি কংক্রিটের ব্যারিকেডে ধাক্কা দেয়। এসময় কোবরাটি পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কোবরাটি দেখতে পান এবং মেরে ফেলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল নেতার বাসায় মিলল বিপুল বিদেশি মদ, গ্রেপ্তার ২

ছাত্রদল নেতার বাসায় মিলল বিপুল বিদেশি মদ, গ্রেপ্তার ২

ব্রেইন স্ট্রোকের ধাক্কা সামলে কর্মস্থলে ইউএনও সারোয়ার রাব্বী

ব্রেইন স্ট্রোকের ধাক্কা সামলে কর্মস্থলে ইউএনও সারোয়ার রাব্বী

র‍্যাবের অবসান, আসছে এসআরবি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‍্যাবের অবসান, আসছে এসআরবি

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল নিয়ে যা বললো স্বরাষ্ট্রমন্ত্রী

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল নিয়ে যা বললো স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App