×

সিলেট

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

ফাইল ছবি

সিলেট বিভাগে হাম ও হাম-সন্দেহে মৃত্যুর মিছিল যেন থামছেই না। এবার প্রাণ হারিয়েছে মাত্র চার মাসের আরেক শিশু। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম-সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম আক্রান্ত বা হাম-সন্দেহে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম মিম তাহসিন নিজাম। তার বয়স মাত্র ৪ মাস ২১ দিন।

শিশুটির বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামে। হামজনিত জটিলতায় আক্রান্ত হয়ে সে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম-সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৬৫ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ১৪ জন মারা গেছেন।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম-সন্দেহে আক্রান্ত ১৫৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ওঠানামা করলেও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামজনিত জটিলতা দেখা দেওয়ায় হাসপাতালগুলোতে চাপও বাড়ছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আক্রান্ত শিশুর পাশাপাশি সন্দেহভাজন রোগীদেরও দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা জরুরি। একই সঙ্গে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে রোগী ভর্তি, নতুন শনাক্ত ও মৃত্যুর তথ্য পর্যবেক্ষণ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল নিয়ে যা বললো স্বরাষ্ট্রমন্ত্রী

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল নিয়ে যা বললো স্বরাষ্ট্রমন্ত্রী

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App