×

জামায়াত

জামায়াত আমির

পচা রাজনীতি আর নয়, পরিবর্তন চায় চব্বিশের যুব সমাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

পচা রাজনীতি আর নয়, পরিবর্তন চায় চব্বিশের যুব সমাজ

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পচা রাজনীতি আর নয়, চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায়।

তিনি বলেন, আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক। আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার সুযোগ দেয়া হবে না। এ সময় ইনসাফের দেশ গড়ার সুযোগ দিতে জামায়াতকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App