×

জামায়াত

ডা. শফিকুর

উন্নয়নে বৈষম্য হলে ‘বাঘের গর্জন’ করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

উন্নয়নে বৈষম্য হলে ‘বাঘের গর্জন’ করা হবে

ছবি: সংগৃহীত

সরকার উন্নয়ন বরাদ্দে বৈষম্য করলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রয়োজনে এর বিরুদ্ধে ‘বাঘের গর্জন’ করা হবে।

শুক্রবার (০৩ জুলাই) সকালে নেত্রকোনা সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের সংসদ সদস্যদের তুলনায় বিরোধী দলের সংসদ সদস্যরা কম উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন। অতীতেও এমন বৈষম্য দেখা গেলেও এখন তা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, নেত্রকোনায় সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রত্যাশিত শিল্পায়ন হয়নি। জেলার সাদামাটির পাহাড় ও সিলিকন বালির মতো সম্পদ কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি উদ্যোগে শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ রয়েছে।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে আইন আনছে। তবে নিয়ন্ত্রণ নয়, মাদক সম্পূর্ণ নির্মূল করা প্রয়োজন। তার দাবি, বর্তমানে শুধু তরুণ নয়, বয়স্কদের মধ্যেও মাদকের আসক্তি বাড়ছে।

সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত পুশইনের চেষ্টা করছে। বিজিবির পাশাপাশি দেশের মানুষও নিজ নিজ অবস্থান থেকে তা প্রতিহত করতে প্রস্তুত থাকবে। দেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ক্ষমতায় আসা প্রতিটি সরকারই পরিস্থিতির উন্নতির দাবি করে। তবে বাস্তবে সেই উন্নতি কতটা হয়েছে, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের নেতাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনার বিপক্ষে যে ৫ কারণে জিততে পারে কেপ ভার্দে

আর্জেন্টিনার বিপক্ষে যে ৫ কারণে জিততে পারে কেপ ভার্দে

গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

মাদক পাচারের সময় গণঅধিকার পরিষদের নেতাসহ গ্রেপ্তার ২

মাদক পাচারের সময় গণঅধিকার পরিষদের নেতাসহ গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App