×

জামায়াত

‘শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

‘শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে’

ছবি: সংগৃহীত

শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদ কোনভাবেই সহ্য করা হবে না।’

বুধবার (৫ আগস্ট) গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যর সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন: ‘গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়’

জামায়াত আমির বলেন, ‘জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার। দেশের ৭০ শতাংশ জনগণের গণরায়কে অপমান বা উপেক্ষা করবেন না। আজ পর্যন্ত যারাই জনগণের রায় উপেক্ষা করছে তাদের পালাতে হয়েছে, আপনারা পালানোর পথও পাবেন না।’ 

তিনি আরো বলেন, ‎‘জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু বিচারের দৃশ্যমান কিছুই দেখা যাচ্ছে না। এই কৈফিয়ত সরকারপ্রধানকে দিতে হবে।’

তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি দেখে মনে আরো একটা আন্দোলন আসন্ন। এছাড়া, নেতাকর্মীদের নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেন তিনি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App