×

জামায়াত

৭ দফা দাবি

নতুন কর্মসুচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

 নতুন কর্মসুচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

ছবি : সংগৃহীত

ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ করবে জোটটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, তেল সংকটের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি সংকটের প্রভাবে এরই মধ্যে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে সারসংকট দেখা দেওয়ায় খাদ্যশস্য উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে কৃষি ও খাদ্য উৎপাদন খাত বড় ধরনের সমস্যার মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে দাবি করে জামায়াতের এই নেতা বলেন, প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সাহস পেয়েছে।

একই সঙ্গে দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলেও দাবি করেন হামিদুর রহমান আজাদ।

নতুন কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকায় জড়ো হয়ে রংপুরের উদ্দেশে লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। সাত দফা দাবিকে কেন্দ্র করে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা

দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা

জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

প্রসিকিউটর জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App