×

জামায়াত

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

ছবি : সংগৃহীত

পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তাআলার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। সেখানে কোনো ধরনের হামলা হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারী হুতি হোক কিংবা অন্য কেউ—এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মক্কার দক্ষিণ দিকে হুথিদের ছোড়া একটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App