×

জামায়াত

অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) হত্যাকাণ্ডে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মোবাইল ফোনে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির।

ফোনালাপে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই নিউজটি দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার ছেলের জন্য দোয়া রইলো। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তৌফিক দেন।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।’

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা এলাকায় একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনায় তুহিনের সঙ্গে আনাস ও ফাহিমকেও আটক করা হয়েছে।

রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ি-গন্ধমতি এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App