×

জামায়াত

উপনির্বাচনের মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

উপনির্বাচনের মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় দেলাওয়ার হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের আমির মো. বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মো. আলমগীর ও সহকারী সেক্রেটারি অধ্যাপক কফিল উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা সেখানে ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং জয়ের বিষয়ে আশাবাদী। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গত নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এ কথা উল্লেখ করে দেলাওয়ার হোসেন বলেন, ভোটারদের একটি অংশ ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের কারণে তাকে সমর্থন করেছিলেন। এবার ভোটাররা তাকে জয়ী করবেন বলে প্রত্যাশা করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ায় শূন্য হয়। এ আসনে উপনির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা।

দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি এর আগেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App