×

জাতীয় পার্টি

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল এনসিপি নেতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল এনসিপি নেতার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কায় ফাইয়াজ তাজরিয়ান (২৫) নামে এক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য এবং হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় ফাইয়াজ তাজরিয়ানের মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হলে পুলিশ ও এনসিপি নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত ২টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, ‘বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ থাকলেও ফ্লাইওভারের বাতিগুলো বন্ধ ছিল। ফলে ফাইয়াজ বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে পেছন থেকে ধাক্কা দেন।’

তিনি আরো বলেন, ‘ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবার দলের মানববন্ধন কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন এবং স্লোগানও দিয়েছিলেন। রাতেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেলেন’ চুপ্পু

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেলেন’ চুপ্পু

জাহ্নবীর ভাইরাল ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, সরানোর নির্দেশ আদালতের

জাহ্নবীর ভাইরাল ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, সরানোর নির্দেশ আদালতের

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীর পাশে কনে, অতঃপর...

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীর পাশে কনে, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App