×

খুলনা

রেলস্টেশনের স্ক্রিনে নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার বার্তা, তদন্ত শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

রেলস্টেশনের স্ক্রিনে নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার বার্তা, তদন্ত শুরু

ছবি: সংগৃহীত

খুলনা রেল স্টেশনের স্ক্রিনে নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার বার্তার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। এ সময় তারা ডিজিটাল স্ক্রিন বোর্ড ঘুরে দেখেন এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তদন্ত কমিটির প্রধান রেলওয়ে পাকশী বিভাগের ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার হাসিনা খাতুনের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান জানান, তাদের ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরিদর্শন করে তারা সে অনুযায়ী প্রতিবেদন জমা দেবেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন: সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৮ জন কারাগারে

এ সময় রেলওয়ে শ্রমিকদল ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রেল স্টেশনের স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’ লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং স্ক্রিন বোর্ডের দায়িত্বে থাকা মো. আসলাম হোসেন সেন্টু নামে একজনকে আটক করে পুলিশ।

পরে রাতেই রেলওয়ের পাকশী বিভাগের ডিভিশনাল ম্যানেজার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App