×

খুলনা

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

ফাইল ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধে হানিফ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে হানিফ হাওলাদারের। আজ হানিফ ওই জমিতে গেলে বাবুল হাওলাদার এবং তাঁর দুই ছেলে রাফি ও রাজ্জাক তাঁকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় হানিফ নিজেই সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা নওশিন বলেন, হাড়সহ হাতের কবজি কাটা গুরুতর ও রক্তক্ষরণ অবস্থায় হানিফ নিজে আজ সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। দ্রুত তাঁর রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়।

আহত ব্যক্তির সঙ্গে কেউ হাসপাতালে আসেননি। এরপর সকাল ১০টার দিকে শরণখোলা হাসপাতালেই তিনি মারা যান। হাতের কবজির হাড়সহ অনেকগুলো শিরা কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে হানিফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App