×

খুলনা

শরণখোলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Icon

মোঃ শামীম হাসান সুজন (শরণখোলা) থেকে

প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:০৮ পিএম

শরণখোলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

আজ মহান মে দিবস। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন সংগ্রামের বিজয়ের দিন।আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবসে শরণখোলা উপজেলায় উপজেলা বাজার ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতা ও শ্রমিকরা মাথায় লাল কাপড় বেঁধে শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ করে এবং শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। র‍্যালীতে শ্রমিকরা বর্তমান সময় অনুযায়ী তাদের অধিকার ন্যায্য মজুরি পাওয়ার স্লোগানে স্লোগানে মুখরিত করে রাজপথ।

আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, 'শ্রমিকদের পরিশ্রমের কারণে আধুনিক বিশ্ব সহ উন্নয়ন বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তাই শ্রমিকদের কাজের ন্যায্য পারিশ্রমিক ঘাম শুকানোর আগে প্রদান করা। শ্রমিকদের জন্য বিভিন্ন রকম সরকারি সুবিধা সহ কাজের নিরাপত্তার ব্যবস্থা করা। এখনো শ্রমিকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।' 

শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বাজার ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম লিটন ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আল আমিন খান বাজার ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল কালাম আকন সহ সভাপতি মোঃ মনির তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আলতাফ হোসেন জমাদার হ্যান্ডেলিং সদস্য আবুল বাশার খান উপজেলা  যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায় মোঃ শহিদুল ইসলাম সোহাগ জিয়া মঞ্চে যুগ্ন আহবায়ক ও শ্রমিক নেতা সোহেল তালুকদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ দেশ নিয়ে ভারতের বড় সামরিক মহড়ার ঘোষণা

১১ দেশ নিয়ে ভারতের বড় সামরিক মহড়ার ঘোষণা

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

ছয় ব্যাংকের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

ছয় ব্যাংকের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

শ্রমিক দলের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

শ্রমিক দলের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App