×

খুলনা

ছাত্রদল নেতার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

Icon

মোঃ শামীম হাসান সুজন, শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:২০ পিএম

ছাত্রদল নেতার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ছবি : ভোরের কাগজ

বাগেরহাটের শরণখোলা সরকারি অনার্স কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈম ইসলাম এবং ১নং ধানসাগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজু শিকদারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে শরণখোলা সরকারি অনার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নাঈম ইসলাম ও রাজু শিকদারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে একাডেমিক ভবনের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন ড. মাসুম বিল্লাহ ডি-এন কারিগরি কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত তালুকদার, শরণখোলা সরকারি অনার্স কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ফকির এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন।

বক্তারা বলেন, গত ৪ মে ধানসাগর ইউনিয়নের ৭নং রতিয়া রাজাপুর ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে দায়ের করা মামলায় পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাদের জড়ানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিরপরাধ নাঈম ইসলাম ও রাজু শিকদারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App