×

খুলনা

ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা

Icon

আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:১৮ পিএম

ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যশোরের ঝিকরগাছার এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্বজনদের অভিযোগ, ইমামুল হোসেনের ভাগ্নীকে একদল যুবক ইভটিজিং করেছিল। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করা হয়। এ ঘটনায় রবিউল (৪০), হোসাইন (২৫), রাকিব (২০), মেহেদী (২২) ও রাব্বি (১৮)-এর নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে ইমামুল হোসেনকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ জানান, “তার ডান পাশের পিঠে গুরুতর আঘাতের কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।” তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

স্ত্রীর মাথা কেটে রেখে দেন ফ্রিজে, অতঃপর

স্ত্রীর মাথা কেটে রেখে দেন ফ্রিজে, অতঃপর

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

এমপিওভুক্ত শিক্ষকরাও কী নির্বাচনে অংশ নিতে পারবে?

এমপিওভুক্ত শিক্ষকরাও কী নির্বাচনে অংশ নিতে পারবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App