×

খুলনা

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

Icon

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা একটি অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, স্থানীয় শংকর নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা চত্বরের ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভেড়ার খামার পরিচালনা করে আসছিলেন। সরকারি জমি দখল এবং পরিবেশের ক্ষতির বিষয়টি প্রশাসনের নজরে এলে ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে গড়ে তোলা খামারের সব স্থাপনা ভেঙে ফেলে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় যেকোনো ধরনের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ কোটি বাজেটের ‘হনুমান অংশ’ ৩০০ কোটির ক্লাবে

২ কোটি বাজেটের ‘হনুমান অংশ’ ৩০০ কোটির ক্লাবে

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান

গার্ডিয়ানের বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান

‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

ছেলেকে হারিয়ে কুবি শিক্ষকের আহাজারি ‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির  ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App