×

খুলনা

খুলনা

মসজিদে ঢুকে গুলি, দুজন আহত

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

মসজিদে ঢুকে গুলি, দুজন আহত

ছবি: সংগৃহীত

খুলনায় ফজরের নামাজ শেষে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে শেখ লোকমান হাকিম নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় মসজিদে অবস্থানরত মো. আলম শেখ নামে আরও এক কাপড় ব্যবসায়ী আহত হন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুরের ওজোপাডিকো জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর মুসল্লিরা মসজিদে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত হঠাৎ মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে লোকমান হাকিম ও আলম শেখ গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। ঠিক তখনই দুর্বৃত্তরা গুলি চালায়। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মুসল্লিরা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা লোকমানের শারীরিক অবস্থাকে সংকটাপন্ন বলে জানান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। আহত আলম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মসজিদের ভেতরে এমন হামলার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “ফজরের নামাজ শেষে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। এতে দুই ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

মসজিদের মতো পবিত্র স্থানে এ ধরনের সশস্ত্র হামলার ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গুলিবিদ্ধ লোকমান হাকিম যমুনা তেল ডিপো রোড এলাকার মৃত শেখ আবদুল জব্বারের ছেলে। আহত আলম শেখ শেখ আবদুল খালেকের ছেলে বলে জানা গেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

আজ রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

অবৈধ মাটি কাটায় যুবকের কারাদণ্ড, যুবকের ১ বছরের কারাদণ্ড

অবৈধ মাটি কাটায় যুবকের কারাদণ্ড, যুবকের ১ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App