×

খুলনা

সীমান্তে বিপুল স্বর্ণসহ চোরাকারবারি আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম

সীমান্তে বিপুল স্বর্ণসহ চোরাকারবারি আটক

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের সময় এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করেছে বিজিবি। 

রোববার (১৪ জুন) সকাল ৮টার সকাল ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর মেদিনীপুর বিওপির একটি টহল দল জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মোতালেব মাস্টারের আমবাগান সংলগ্ন কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করে। পরে রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তি হলেন- গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে মো. সিকান্দার আলী (৪০)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিকান্দার আলী নামে ওই চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম ওজনের বিভিন্ন আকারের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি সম্পূর্ণ বার, ৩টি ভাঙা বার এবং ১টি ভাঙা টুকরো রয়েছে।

বিজিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, এই স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা। এছাড়া অভিযানে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ সবমিলিয়ে মোট সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা নির্ধারণ করেছে বিজিবি।

বিজিবি জানায়, আটক সিকান্দার আলীকে মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App