×

খুলনা

শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিলো বিএসএফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিলো বিএসএফ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে জোরপূর্বক পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। চারদিন ধরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকার পর, অবশেষে নারী ও শিশুসহ ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্তের ১৪৮/৩-এস নম্বর পিলারের শূন্যরেখা থেকে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা নারী ও শিশুসহ ওই ১২ জনকে নিজেদের অভ্যন্তরে ফেরত নিয়ে গেছে। 

তবে এই বিষয়ে সোমবার নতুন করে কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।

এর আগে, গত শুক্রবার (১২ জুন) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে এই ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেন এবং তাদের ভারতীয় সীমান্তে ফেরত পাঠান। বিজিবির অনড় অবস্থানের কারণে বাংলাদেশে ঢুকতে না পেরে টানা চার দিন ধরে সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা-দোয়া

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা-দোয়া

ফেনীর নতুন পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার

ফেনীর নতুন পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App