×

খুলনা

‘নিরাপদ খুলনা চাই’-এর মাদকবিরোধী মানববন্ধন

Icon

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম

‘নিরাপদ খুলনা চাই’-এর মাদকবিরোধী মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

খুলনার ডুমুরিয়া অঞ্চলে মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার রোধ, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বেলা ১১টায় সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা কমিটির উদ্যোগে ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

নিরাপদ খুলনা চাই ডুমুরিয়া উপজেলা কমিটির সদস্যসচিব শেখ ফরহাদ হোসেনের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক এবং সংগঠনের উপজেলা আহ্বায়ক মো. শাহজাহান জোমাদ্দার।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম। মাদকের কুফল ও বর্তমান ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নীরবে ধ্বংস করে দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডুমুরিয়াকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা নিরাপদ খুলনা চাইয়ের সভাপতি সরদার বাদশা বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনিক অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।”

অনুষ্ঠানের সভাপতিত্ব ও খুলনা নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি মো. শাহজাহান জমাদ্দার তাঁর বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদকের অভয়ারণ্য ডুমুরিয়াতে হতে দেওয়া হবে না। যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এ ছাড়া বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, জেলা নিরাপদ খুলনা চাইয়ের সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মো. ওলিয়ার রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, খুলনা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান বাবলু, রঞ্জন সরদার, এডভোকেট মমিনুর রহমান নয়ন, বিএনপির নেতা শেখ শাহিনুর রহমান, আজিজুর রহমান মোড়ল, ডুমুরিয়া বাজার কমিটির সভাপতি শেখ মাহাবুবুর রহমান, হাফেজ মতিয়ার রহমান, মাওলানা তৌফিকুল রহমান, নুর মোহাম্মদ শেখ, মো. ফারুক শেখ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার

পানিসম্পদমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার

আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙাল ব্রাজিল সমর্থকের

ফুটবল খেলা নিয়ে তর্ক আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙাল ব্রাজিল সমর্থকের

অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

সোনাগাজী অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App