×

খুলনা

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

Icon

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

ছবি : সংগৃহীত

কুষ্টিয়া সদর উপ‌জেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে কালেক্ট‌রেট চত্ব‌রে অব‌স্থিত ডিসি পা‌র্কের পুকুরে এ ঘটনা ঘটে।

কাওসার কুষ্টিয়া সরকারি কলেজের সম্মান রসায়ন বিভা‌গের তৃতীয় বর্ষের ছাত্র।

তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।

নিহত কলেজ ছাত্রের বন্ধু শাওন জানান, বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু ডিসি পার্কের পুকুরে গোসলে নামেন। পুকুরের একপাশ থেকে সাঁতরে আরেক পাশে যান। পরে পেছনে তাকিয়ে দেখেন কাওসার মাঝ বরাবর এসে 'বাঁচাও; বাঁচাও' বলে চিৎকার করছেন। এ অবস্থায় শাওন দ্রুত গিয়ে বন্ধু কাওসারকে টেনে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা দুজনেই তলিয়ে যান। এরপর শাওন বন্ধুকে ছেড়ে পানির ওপরে উঠে আসেন।

খবর পেয়ে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে কাওছারের মৃতদেহ উদ্ধার করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় দেড়ঘণ্টাব্যাপী উদ্ধার কার্যক্রমের পর উদ্ধার কাউসারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App