×

খুলনা

দর্শনা সীমান্ত

১৩ কোটি টাকা মূল্যের ৭ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম

১৩ কোটি টাকা মূল্যের ৭ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

উদ্ধার করা স্বর্ণ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১৩ কোটি টাকা মূল্যের ৭ কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার (১ আগস্ট) বিকেলে ভারতে পাচারকালে এই বিপুল পরিমাণ স্বর্ণ আটক করা হয়। আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, দর্শনার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি চৌকস টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্ত পিলার-৭৮-এর দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

এ ছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক রবিউল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধার করা স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

আটক আসামি ও জব্দ করা মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App