×

খুলনা

বেওয়ারিশ কুকুরের আক্রমণ, কপাল পুড়লো খামারির

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

বেওয়ারিশ কুকুরের আক্রমণ, কপাল পুড়লো খামারির

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বাবুপাড়ায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে এক ক্ষুদ্র পোল্ট্রি খামারির সব মুরগি মারা গেছে। এতে খামারির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গদখালী ইউনিয়নের বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারি হলেন মোঃ শাহজাহান আলী পুত্রআজিজুর রহমান লাল্টুর।

আজিজুর রহমান লাল্টু জানান, রাতের কোনো একসময় ৮ থেকে ১০টি বেওয়ারিশ কুকুর তার পোল্ট্রি খামারে ঢুকে একে একে খামারের সব মুরগি মেরে ফেলে। সকালে খামারে গিয়ে তিনি মুরগিগুলোকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এতে তার কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে যায়।

আরও পড়ুন: র‍্যাবের অবসান, আসছে এসআরবি

ক্ষতিগ্রস্ত  লালটু বলেন, ক্ষুদ্র ঋণ ও নিজস্ব সঞ্চয় দিয়ে খামারটি গড়ে তুলেছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব, তা বুঝে উঠতে পারছি না।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। শুধু গৃহপালিত প্রাণী নয়, পথচারী ও শিশুদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App