×

খুলনা

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালায় গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে পুলিশ। একপর্যায়ে পুলিশের হাতে আটক এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

স্থানীয় সূত্রে জানা যায়, খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সোহেল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করে আসছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এর আগে একাধিক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এর জেরে শনিবার (৩ অক্টোবর) রাতে হাজরাকাটি বাজারের একটি চায়ের দোকানের সামনে সোহেল শেখের ওপর হামলার অভিযোগ ওঠে। বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদারসহ কয়েকজন তাকে লাঠি দিয়ে মারধর এবং হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন সোহেল। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে তালা থানায় লিখিত অভিযোগের পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি) করেন সোহেল শেখ।

অভিযোগ ও জিডির ভিত্তিতে রোববার রাতে অভিযুক্তদের গ্রেপ্তারে হাজরাকাটি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় হযরত নামে এক ব্যক্তিকে আটক করা হলে স্থানীয় কয়েকজন পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ। একপর্যায়ে আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।

স্থানীয় সূত্রের অভিযোগ, এ সময় নূর ইসলাম বিশ্বাস নুরু মাদক কারবারিদের পক্ষে নেতৃত্ব দেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার খবর পেয়ে ওসি আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযান চালিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস ও রাশেদ খাঁকে আটক করা হয়।

ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা অভিযোগ ও জিডির ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি দল পুলিশের কাজে বাধা দিয়ে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর চড়াও হয় এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় এবং মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App