×

শেয়ার বাজার

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

ফাইল ছবি

দেশের শেয়ারবাজারে টানা পাঁচ কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম—দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বেড়েছে মূল্যসূচক। পাশাপাশি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনেও উল্লেখযোগ্য গতি ফিরেছে। প্রায় সাড়ে তিন মাস পর একদিনে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বাজারটিতে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ৫৯ পয়েন্ট।

রোববার ডিএসইতে লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। ফলে লেনদেনের প্রথম থেকেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। দিনের শেষ পর্যন্ত এ প্রবণতা অব্যাহত ছিল। বরং শেষ দিকে দাম বাড়ার প্রবণতা আরও জোরালো হয়। এতে দিন শেষে বাজারটির সবকটি মূল্যসূচক বেড়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির। আর ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো মানের বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৫৪টির দাম কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৪৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১০টির দাম কমেছে এবং দুটির দাম অপরিবর্তিত রয়েছে।

লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৪৬টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৪১টির দাম কমেছে এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া পাঁচটি মিউচুয়াল ফান্ডের দাম বাড়লেও ১১টির কমেছে। অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে উঠেছে।

সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার বাজারটিতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।

এর মাধ্যমে গত ২ আগস্টের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ওই দিন বাজারটিতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববারের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং। আর ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৫১টির দাম কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়েছে। তবে সূচক বাড়লেও বাজারটিতে লেনদেনের পরিমাণ কমেছে। রোববার সিএসইতে মোট ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক

সেন্টমার্টিন নৌপথ তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক

বিএনপিতে ফিরছেন বহিষ্কৃত ৮০-৮৫ নেতা, তালিকায় যারা

বিএনপিতে ফিরছেন বহিষ্কৃত ৮০-৮৫ নেতা, তালিকায় যারা

পদত্যাগের সংবাদে যা বললেন ফজলুর রহমান

পদত্যাগের সংবাদে যা বললেন ফজলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App