×

আইন-বিচার

নেত্রকোনায় সাবেক মেয়র গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

নেত্রকোনায় সাবেক মেয়র গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে কেন্দুয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৪ লাখ টাকার মালামাল লুটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের (সিপিসি-২) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, ২৮ জুলাই পৌর শহরের তানজিম শপিং পয়েন্ট অ্যান্ড গিফট কর্নার নামের একটি দোকানের হামলা চালায় আসাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে একদল লোক। দোকান ভাঙচুর করার পাশাপাশি ৩৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় দোকানমালিক মো. মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় ২১ আগস্ট দ্রুত বিচার আইনে মামলা করেন। 

আরো পড়ুন: শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা

এ মামলায় হামলার নির্দেশদাতা স্থানীয় সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার উকিল, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিল, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৪৪৮ নেতাকর্মীকে আসামি করা হয়। সরকার পতনের পর থেকে আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

এদিকে র‍্যাব আসামিদের গ্রেপ্তারে নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ এলাকায় আসাদুল হক ভূঁইয়ার অবস্থান নিশ্চিত হয়। পরে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল হক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আসাদুল হককে কেন্দুয়া থানায় হস্তান্তরের পর বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক সংযোগ নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App