×

আইন-বিচার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগরওয়ালা আবারো রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগরওয়ালা আবারো রিমান্ডে

আদালতে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার ফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তাকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপ পরিদর্শক নুরুল ইসলাম খান। এসময় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. মোশাররফ হোসেনের আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন: সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে আগরওয়ালাকে রাজধানীর গুলশানের আকাশ টাওয়ার থেকে আটক করা হয়। পরে বাড্ডা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে এ মামলায় তিন দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে ৭ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App