×

আইন-বিচার

জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবর্তে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে পূর্ণাঙ্গ রায়ে জানিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

২০১৮ সালে জীবনরক্ষাকারী ১১৭টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে বাকি সব ওষুধের মূল্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সার্কুলারের বিরুদ্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পর হাইকোর্ট এ রায় দেন।

রিটকারী আইনজীবীরা যুক্তি দেন, ওষুধ মানুষের জীবনধারণের অন্যতম প্রধান উপাদান এবং নাগরিকদের মৌলিক বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত। তাই মূল্য নির্ধারণে সরকারের ক্ষমতা সীমিত করার সিদ্ধান্ত মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করে।

রিটের শুনানি শেষে চলতি বছরের ২৫ আগস্ট বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কুলারটিকে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায়ে বলা হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতেই থাকতে হবে। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষকে নতুন মূল্য নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ভিত্তিতে ১৯৯৩ সালে সরকার ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। কিন্তু ১৯৯৪ সালে ওই ক্ষমতা সীমিত করে মাত্র ১১৭টি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে বাকি সব ওষুধের মূল্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

পে স্কেলে কী চলছে?

পে স্কেলে কী চলছে?

কারা দেশপ্রেমিক, মীর জাফর, জানালেন ওসমান হাদির বোন

কারা দেশপ্রেমিক, মীর জাফর, জানালেন ওসমান হাদির বোন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App