×

আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধ

শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে আটক করে পুলিশ। পরদিন জুলাই আন্দোলন চলাকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। সেদিন পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন : শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা ও টিউলিপের কারাদণ্ড

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশ আদালতে আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক ওই আবেদন শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান এবং গত ২০ অক্টোবর আদালত শাহরিয়ার কবিরকে আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App