×

আইন-বিচার

ফের রিমান্ডে মাসুদ উদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

ফের রিমান্ডে মাসুদ উদ্দিন

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার মামলায় সাবেক সংসদ সদস্য ও এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর আবারও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার (২৩ মার্চ) গভীর রাতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী আলতাব খান। মামলায় আসামিদের বিরুদ্ধে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করা মাসুদ উদ্দিন চৌধুরী একই বছর এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন।

আরো পড়ুন : সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত ওই পদে বহাল রাখা হয়।

রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও অংশ নিয়ে জয়ী হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ‘অনুতাপ’ থাকা দরকার, সেই দলের প্রধান নেত্রীর বক্তব্যে তা নেই

উপদেষ্টা জাহেদ যে ‘অনুতাপ’ থাকা দরকার, সেই দলের প্রধান নেত্রীর বক্তব্যে তা নেই

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

কৃষিমন্ত্রী মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App