×

আইন-বিচার

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের  নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

ফাইল ছবি

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

বুধবার (২২ এপ্রিল) এই আদেশ দেয় আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

আজ এ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার এ আসনের ব্যালট পেপার ও ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

উল্লেখ্য, কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এদিকে, ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন ড: ফয়জুল হক। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App