×

আইন-বিচার

সাবেক কমিশনার সাইফুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

সাবেক কমিশনার সাইফুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর মামুনুর রশিদ। তিনি ট্রাইব্যুনালকে জানান, চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে একটি ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। তবে সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদন জমা দিতে আরও দুই মাস সময় চেয়েছে তদন্ত সংস্থা। এজন্য আমরা সময় চাই। শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

এদিন সকালে কারাগার থেকে সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের ৩০ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল-১।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরিফুলের ৬ উইকেটের পরও হোয়াইটওয়াশ থেকে বাঁচল অজিরা

শরিফুলের ৬ উইকেটের পরও হোয়াইটওয়াশ থেকে বাঁচল অজিরা

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

আজ রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App