×

আইন-বিচার

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:২৪ পিএম

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

ছবি : সংগৃহীত

দেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত মায়েদের সঙ্গে অবস্থানরত শিশুদের যথাযথ নিরাপত্তা, কল্যাণ ও বিকাশের পরিবেশ নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে দেশের বিভিন্ন কারাগারে মায়েদের সঙ্গে কতজন শিশু অন্তরীণ রয়েছে এবং তাদের সার্বিক অবস্থার বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ (দীপা)। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা আক্তার ও হোসনে আরা বেগম।

আদালতের আদেশ অনুযায়ী, দেশের সব কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা, তাদের বসবাস, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সার্বিক কল্যাণসংক্রান্ত তথ্যসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App