×

আইন-বিচার

শাপলা চত্বর হত্যাকাণ্ড

‘ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি’, জিজ্ঞাসাবাদে রুপা–বাবু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:১১ পিএম

‘ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি’, জিজ্ঞাসাবাদে রুপা–বাবু

ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তারা ‘ওপর মহলের নির্দেশে সংবাদ করা হয়েছে’ বলে নিজেদের দায় অস্বীকার করেছেন বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় চলতি সপ্তাহে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা নিজেদের দায় এড়িয়ে গিয়ে বলেন, যা করা হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজও তাদের দেখানো হয়। তবে মোজাম্মেল বাবু দাবি করেন, ওই ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এর আগে প্রসিকিউশনের আবেদনের পর গত ৭ জুন ট্রাইব্যুনাল-১ রুপা ও বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন নির্ধারণ করা হয়।

আরো পড়ুন : শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

এ মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। রুপা ও বাবু ছাড়া অন্যরা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তর ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App