×

ক্যাম্পাস

ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পর পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করেন স্থানীয়রা। এ সময় টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল ইউনিট।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে আটক দুজনকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

জানা গেছে, সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় আশপাশে থাকা লোকজন তাদের ধাওয়া করে আটক করেন। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে, টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেন।

এর আগে, রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিদ্যুৎ-গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ’

‘বিদ্যুৎ-গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ’

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

২৫০ চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি, নিরাপত্তা জোরদার

২৫০ চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি, নিরাপত্তা জোরদার

ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App