×

রাজধানী

২৫০ চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি, নিরাপত্তা জোরদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

২৫০ চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি, নিরাপত্তা জোরদার

ফাইল ছবি

রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথসহ বিভিন্ন এলাকায় একযোগে ২৫০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এসব চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মোটরসাইকেল, সিএনজি ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে চলছে বিশেষ অভিযান।

ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন সাংবাদিকদের জানান, রোববারের ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারাসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বিটিভির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। সন্দেহভাজন মোটরসাইকেল, সিএনজি ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি করা হচ্ছে। সকালে বনশ্রীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রমনা বিভাগের প্রতিটি থানাকে তল্লাশি ও চেকপোস্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চেকপোস্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত শুক্রবার (৬ নভেম্বর) থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। বাদ যাচ্ছে না থানার আশপাশের এলাকাও। রোববার রাতে রাজধানীর অন্তত পাঁচটি থানাসহ ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন ভাটারা থানার সামনে একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়। এর আগে একই এলাকায় একটি যাত্রীবাহী বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ

মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, মুক্তি মেলেনি ৪০ লাখেও

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, মুক্তি মেলেনি ৪০ লাখেও

‘বিদ্যুৎ-গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ’

‘বিদ্যুৎ-গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ’

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App