×

আইন-বিচার

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহীত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) আরও পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তারা হলেন—অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা এবং সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।

সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

এর আগে গত জুনে সরকারের নেওয়া কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

সেসময় পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে পদত্যাগ করেছেন।

সাম্প্রতিক সময়ে একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের মধ্যেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলার পদত্যাগের বিষয়টি সামনে এলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App