×

আইন-বিচার

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। 

সোমবার (৫ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগে পৃথক ১০ বছরের সাজা দেওয়া হলেও সেগুলো একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে মোট সাজা দাঁড়ায় ১০ বছর।

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাইব্যুনালের দেওয়া সাজা মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্বের তুলনায় যথেষ্ট নয়। এ কারণে সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এর আগে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরও প্রসিকিউশন সাজা বাড়ানোর জন্য আপিল করার প্রস্তুতির কথা জানিয়েছিল।

এখন প্রসিকিউশনের আপিলের পর বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

আসামি ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App